
বরগুনা প্রতিনিধি:
জেলা খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত ওএমএস প্রোগ্রামের চাল আটা দেয়া শুরুর আগেই কাগজ পত্রে মাথাপিছু পাঁচ(৫) কেজি করে ষাট(৬০)জনকে দেয়া শেষ, দেখান ডিলার লাইসেন্স ভাড়া নেয়া মোঃ সাইলু।এ বিষয় সরেজমিনে ডিলার প্রতিনিধি মোঃ সাইলুর কাছে সংবাদকর্মীরা জানতে চাইলে তাদের সাথে করা হয় খারাপ ব্যবহার দেয়া হয় হুমকি।মোঃ সাইলু বলেন জনগন কে সব দেয়া যাবে না। আমি ডিলার লাইসেন্স মালিক মোসাঃ হোসনেয়ারা রাণীকে মাসে ত্রিশ(৩০) হাজার টাকা ভাড়া দেই। অফিস খরচ দেই প্রতিদিন বারো(১২)শত টাকা, জনগনের চোখের সামনে সব ম্যানেজ করেই চলেছে এসব দুর্নীতি।
মসজিদ মাদ্রাসার চাঁদা দেই, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের চাঁদা দিয়ে থাকি। তাই একটু এদিক সেদিক না করলে কি ভাবে চলবে।
এ দুর্নীতির বিষয় বরগুনা জেলা খাদ্য অধিদপ্তরের প্রধান কর্মকর্তা মোঃ কিবরীয়া বলেন এগুলো রাজনৈতিক প্রভাব খাটিয়া এই ধরনের অপকর্ম করেন থাকেন ডিলার প্রতিনিধি মোঃ সাইলু।বরগুনার সুযোগ্য জেলা প্রশাসক মহোদয় মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন খেটে খাওয়া সাধারণ জনগণের প্রাপ্য তাদের কে দিতে হবে। এ বিষয়ে অভিযোগ দিলে তিনি বলেন অভিযোগের বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে
প্রতিনিধির নাম 



















