ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

নওগাঁ জেলা কারাগারে এক হাজতির মৃত্যু

নুরুজ্জামান লিটন, জেলা প্রতিনিধি নওগাঁ

নওগাঁ জেলা কারাগারে বাদশাহ প্রামাণিক (৫০) নামের এক হাজতির মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে অচেতন অবস্থায় ওই হাজতিকে নওগাঁ জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এর আগে রাত ৮টার দিকে তীব্র বুক ব্যথায় জেলা কারাগারের ভেতরেই জ্ঞান হারিয়ে ফেলেন ওই হাজতি।
বাদশাহ প্রামাণিক নওগাঁ সদর উপজেলার পিরোজপুর গ্রামের মৃত খবির উদ্দিন প্রামাণিকের ছেলে। গত বছরের ১৮ ডিসেম্বর থেকে মাদক মামলায় কারাগারে ছিলেন তিনি।

জেল সুপার নজরুল ইসলাম বলেন, রাতেও বাদশাহ স্বাভাবিক ছিলেন। সবার সঙ্গে গল্পে মগ্ন থাকা অবস্থায় হঠাৎ অসুস্থতা অনুভব করলে তাৎক্ষণিক তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে জ্ঞান হারিয়ে ফেললে রাতে বাদশাহকে জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এরপর জরুরি বিভাগে অচেতন অবস্থায় বাদশার ইসিজি করলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

তিনি আরও বলেন, এ নিয়ে তিনবার মাদক মামলায় কারাগারে এসেছেন বাদশাহ। হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। তাকে জরুরি চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে আন্তরিকতার কমতি ছিল না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

নওগাঁ জেলা কারাগারে এক হাজতির মৃত্যু

০৯:৪৮:০৮ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪