
শাহাজামান বাদশা,পাইকগাছা প্রতিনিধি।
পাইকগাছা থানা পুলিশ গাঁজা সহ দু’ব্যক্তিকে আটক করেছে। আটককৃতরা হলেন, সাতক্ষীরা জেলার তালা উপজেলার বালিয়া গ্রামের নূর আলী গাজীর ছেলে ইকবাল গাজী (৪০) ও পাইকগাছার সোনাতনকাটী গ্রামের মৃত এরশাদ গাজীর ছেলে তাজিনুর রহমান (৪২)। থানার এসআই কেএম সাদ্দাম হোসেন ও এএসআই মোস্তাক আহম্মেদ গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ৯টার দিকে বালিয়া খেয়াঘাটে অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজা সহ তাদের দু’জনকে হাতেনাতে আটক করে। এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা হয়েছে। যার নং-১৮। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে ওসি ওবাইদুর রহমান জানান।
প্রতিনিধির নাম 



















