ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

ফরিদপুরের সাংবাদিক লায়েকুজ্জামান আর নেই

মো. সাখাওয়াত হোসেন,ফরিদপুর জেলা প্রতিনিধি::

ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার ছোট পাইককান্দী গ্রামের বিশিষ্ট সাংবাদিক লায়েকুজ্জামান আর নেই।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)

শনিবার সন্ধ্যা সোয়া ৬টায় রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তার মৃত্যুর খবর নিশ্চিত করেন রূপালী বাংলাদেশ পত্রিকার সিনিয়র রিপোর্টার এসআরজে সুমন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ মেয়ে রেখে যান।

সূত্রে জানা যায়, শনিবার বিকেলে তার নিজ নতুন কর্মস্থল রূপালী বাংলাদেশ পত্রিকা অফিসে কর্তব্যরত অবস্থায় বুকে ব্যাথা অনুভব করলে সহকর্মীরা তাকে হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্বে সাংবাদিক লায়েকুজ্জামান দৈনিক মানবজমিন, সকালের খবর, কালের কণ্ঠ পত্রিকায় জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবেও কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি রূপালী বাংলাদেশ পত্রিকায় বিশেষ প্রতিনিধি হিসেবে যোগদান করেন।

লায়েকুজ্জামান ১৯৮০ সালে ফরিদপুর জেলা স্কুল থেকে এসএসসির পর রাজেন্দ্র কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স-মাস্টার্স করেন।

আগামীকাল রবিবার সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের টেনিস কোর্টে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে সাংবাদিক লায়েকুজ্জামান-এর মৃত্যুতে তার গ্রামের বাড়ি ফরিদপুর সহ সকল গণমাধ্যম কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

ফরিদপুরের সাংবাদিক লায়েকুজ্জামান আর নেই

০৬:২৬:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪