
নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজারের উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জের অধিনস্থ ফুলছড়ি বনবিটের আওতাধীন অরইতলী এলাকায় বনবিভাগের অভিযান চালানো হয়েছে। এসময় বনবিভাগের জায়গায় অবৈধ ভাবে নির্মিত পাকা স্থাপনা উচ্ছেদ করে অন্তত ৬০শতাংশ বনভূমির জায়গা অবৈধ দখলদারদের কাছ থেকে দখলমুক্ত করা হয়।
শনিবার (৫ফেব্রুয়ারী) সকালে কক্সবাজার বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আনোয়ার হোসেন সরকার নির্দেশনায় ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা হুমায়ুন আহমেদ নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন।
অভিযান সূত্রে জানাগেছে, কক্সবাজার উত্তর বনবিভাগের নিয়ন্ত্রণাধীন ফুলছড়ি রেঞ্জের ফুলছড়ি বনবিটের অরইতলী এলাকায় বনভূমি দখল করে অবৈধ ভাবে পাকা স্থাপনা নির্মাণ করে কতিপয় ভূমিদস্যু রশিদ।অরইতলী এলাকায় অবৈধ বসতি স্থাপনা তৈরির সংবাদ পেয়ে বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আনোয়ার হোসেন সরকার নির্দেশনায় শনিবার সকালে অভিযান চালিয়ে অরইতলী এলাকা থেকে গড়ে তোলা পাকা দালান ঘর উচ্ছেদ করে গুড়িয়ে দেয়া হয়। এসময় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে অন্তত ৬০শতাংশ বনভূমির জায়গা অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করে দখলমুক্ত করা হয়।
ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা হুমায়ুন আহমেদ নেতৃত্বে এ অভিযানে অংশ নেন ফুলছড়ি বনবিট কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী সহ রেঞ্জের স্টাফবৃন্দ, ভিলেজার ও সিপিজি সদস্যবৃন্দরা অভিযানে অংশগ্রহণ করেন।
অভিযানের নেতৃত্বে দেয়া রেঞ্জে কর্মকর্তা হুমায়ুন আহমেদ
জানান, ‘কক্সবাজার উত্তর বনবিভাগের নিয়ন্ত্রণাধীন ফুলছড়ি রেঞ্জের ফুলছড়ি বিটের অরইতলী এলাকায় বনভূমির জায়গায় অবৈধ দখলদার পাকাঘর নির্মাণ করে বসতি গড়ে তুলেন। স্থাপনা নির্মাণের খবর পেয়ে বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) নির্দেশনায় বনবিভাগের একদল বন কর্মীদের নিয়ে অভিযান চালিয়ে অবৈধ ভাবে গড়ে তোলা স্থাপনা গুড়িয়ে দিয়ে দখল উচ্ছেদ করা হয়।’রেঞ্জ কর্মকর্তা আরও জানান, জড়িতদের বিরুদ্ধে বন আইনে ব্যবস্থা নেওয়া হবে। বন বিভাগের জমি রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধির নাম 



















