
নুরুল কবির আরমান, বিশেষ প্রতিনিধি
চট্টগ্রাম ফটিকছড়র ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বাবুনগর মাদ্রাসার প্রবীণ শিক্ষক মাওলানা আব্দুস সালাম ইন্তেকাল করেছেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।
মঙ্গলবার (২৩জানুয়ারি) রাত ১০টায় মহান আল্লাহর ডাকে সাড়া দেন। মৃত্যুকালে তার আনুমানিক বয়স হয়েছিল ৮৫ বছর।
তিনি জামিয়া বাবুনগর মাদ্রাসা থেকে ফারেগ হওয়ার পর থেকে অমৃত্যু বাবুনগর মাদ্রাসায় দ্বীনি খিদমত করে গেছেন। অত্যান্ত নম্র,ভদ্র ও নিরহংকারী এই মানুষটি ছাত্রদেরকে দেখলে পিতার মতো স্নেহ করতেন। তার ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃত্যুর খবর চারিদিকে ছড়িয়ে পড়ার পর থেকে সর্বস্তরের মানুষ তাকে এক নজর দেখার জন্য তার বাড়িতে ভিড় জমায়।
আজ (২৪জানুয়ারি )বুধবার বিকাল ৩ টায় ফটিকছড়ি রাঙ্গামাটিয়া মরহুমের বাড়ি সংলগ্ন মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
মহান মহান আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুকআমিন
প্রতিনিধির নাম 



















