ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

পাইকগাচায় বাস টার্মিনালের প্রস্তাবিত জায়গা পরিদর্শন করলেন এমপি – রশীদুজ্জামান

শাহাজামান বাদশা,পাইকগাছা খুলনা।

খুলনার পাইকগাছা পৌরসভায় বাস টার্মিনাল নির্মাণের প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেছেন খুলনা—৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামানসহ সংশ্লিষ্টরা। তিনি বৃহস্পতিবার দুপুরে পৌর কতৃর্পক্ষ এবং বাস মালিক সমিতির নেতৃবৃন্দকে সাথে নিয়ে পৌর সদরের পাইকগাছা—কয়রা প্রধান সড়কের পশ্চিম পাশের শিববাটী মৌজার প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেন। এ সময় তিনি বাস টার্মিনালের জন্য ভূমি অধিগ্রহণ সহ নির্মাণ কাজের ফাইল দ্রুতগতিতে এগিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের দিকনির্দেশনা দেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল—আমিন, ওসি ওবাইদুর রহমান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, কবিতা দাশ, নির্বাহী প্রকৌশলী নূর আহম্মদ, উপ—সহকারী প্রকৌশলী লিটু শেখ, প্রাক্তন অধ্যক্ষ হরেকৃষ্ণ দাশ, বাসমালিক সমিতির শেখ হারুন অর রশিদ হিরো, শেখ জাহিদুল ইসলাম, ফজলুর রহমান, ব্যবসায়ী মিনারুল ইসলাম সানা,রিপন রায়, আরিফ আহম্মেদ জয়, আনারুল ইসলাম, শ্রমিক নেতা শেখ মিথুন মধু, আবুল কালাম, সাইদুল ইসলাম, আছাদুজ্জামান আছাদ, জীবন কিশোর রায়, সুবীর ঘোষ ও মুজিবর রহমান মল্লিক। উল্লেখ্য, ২০১৯ সালের ২ মে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না স্বাক্ষরিত এক পত্রে পৌরসভার বাস টার্মিনাল নির্মাণের জন্য শিববাটী মৌজার ৪৩ নং খতিয়ানের ১২৫ দাগের ০.৫৫ একর, এসএ—১ নং ও হাল ১৫৬ খতিয়ানের ১২৪ হাল ১১৭ দাগের ০.৮৫ একর এবং ১৮নং খতিয়ানের ১৪০ দাগের ০.১০ একর সহ সর্বমোট ১.৫০ একর জমি নির্ধারন করেন। এ জমি অধিগ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাবনা পাঠানো হলেও তা আজও আলোরমুখ দেখেনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

পাইকগাচায় বাস টার্মিনালের প্রস্তাবিত জায়গা পরিদর্শন করলেন এমপি – রশীদুজ্জামান

০৮:৫৪:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪