ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

মাদক সেবনের দায় তিন যুবক কে অর্থদণ্ডসহ ছয় মাসের কারাদণ্ড প্রদান

(গোলাম রাব্বি) বরগুনা জেলা প্রতিনিধি:

বরগুনা সদর উপজেলার ৫ নম্বর আয়লা পাতাকাটা ইউনিয়নে মাদক সেবনের সময় সেবন সরঞ্জামসহ তিনজনকে হাতেনাতে আটক করেছে ডিবি পুলিশ। পরে ভ্র্যাম্যমাণ আদালতে তাদের প্রত্যেককে ছয় মাসের সাজা এবং এক হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা শাখা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বশিরুল আলম। ডিবি কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৭ জানুয়ারি) রাত সোয়া নয়টার দিকে জেলা গোয়ান্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বশিরুল আলম ও উপ-পুলিশ পরিদর্শক মারুফ রহমানসহ আরো কয়েকজন ডিবি সদস্য ৫নং আয়লা পাতাকাটা ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামের তুলাতলা পনু আকনের বাড়ি থেকে মাদক সেবনের সময় দক্ষিণ ইটবাড়িয়া গ্রামের মৃত তোজম্বর মৃধার ছেলে বাশার মৃধা (৪০), উত্তর ইটবাড়িয়া গ্রামের মৃত নুরু আকনের ছেলে পনু আকন ও উত্তর ইটবাড়িয়ার জুলফিকার খানের ছেলে সাগর খানকে (৪০) আটক করে। এ সময় তাদের সাথে থাকা সাত পিচ ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ আরমান ভুইয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে ছয় মাসের সাজা ও এক হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা বশিরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ইয়াবা সেবন করার সময় তিন মাদকসেবীকে আটক করতে সক্ষম হই। পরে নির্বাহী ম্যাজিট্রেট ভ্রাম্যমাণ আদালতে তাদের অর্থদণ্ডসহ সাজা প্রদান করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

মাদক সেবনের দায় তিন যুবক কে অর্থদণ্ডসহ ছয় মাসের কারাদণ্ড প্রদান

০৬:৫৩:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪