ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

নওগাঁয় এক বিধবা নারীকে ধর্ষণের মামলায় যুবক কারাগারে

নুরুজ্জামান লিটন, নওগাঁ

নওগাঁয় এক বিধবা নারীকে ধর্ষণের মামলায় আসামিকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক। গতকাল ১৫ জানুয়ারি,সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ মো. মেহেদী হাসান তালুকদার এ রায় প্রদান করেছেন। আদালত সূত্রে জানা যায়, গত ২০২৩ সালের ১৩ সেপ্টেম্বর রাত ১১টায় জেলার সাপাহার উপজেলার হুজরাপুর গ্রামের ৩০ বছরের এক বিধবা নারীকে একই গ্রামের আব্দুল মজিদের ছেলে তাসিকুল (৩৫) শয়নঘরে প্রবেশ করে ধর্ষণ করেন। ধর্ষণের শিকার নারী ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর ধর্ষণের অভিযোগে আদালতে একটি মামলা দায়ের করেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন তদন্ত শেষে ঘটনার সত্যতা রয়েছে মর্মে প্রতিবেদন দাখিল করে। আদালত ২০২৩ সালের ২৯ নভেম্বর অভিযোগ আমলে নিয়ে তাসিকুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পলাতক থাকার পর গতকাল সোমবার তাসিকুল আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত উভয় পক্ষের শুনানি জামিনের দরখাস্ত নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

নওগাঁয় এক বিধবা নারীকে ধর্ষণের মামলায় যুবক কারাগারে

০৬:১৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪