
নুরুজ্জামান লিটন, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় আজিজার রহমান(৫০) নামের এক ব্যক্তিকে হত্যা করে অটো ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
১২ ফ্রেব্রুয়ারি,শুক্রবার সকাল সাড়ে ৭ টার দিকে পত্নীতলা উপজেলার পত্নীতলা সাপাহার রোডের পাশে একটি ফাঁকা জমি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
আজিজার রহমান গৌবিন্দগন্জ গ্রামের খাজুর ইউনিয়ন এর ছফের আলীর ছেলে।
পরিবারের লোকজন জানান, বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে অটো নিয়ে ভাড়ায় চালানোর জন্য বের হন বাড়ি থেকে।
আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে দুশ্চিন্তায় থাকেন।
এরই এক পর্যায়ে শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে লোকজন পত্নীতলা সাপাহার রোডের পাশে একটি ফাঁকা জমিতে তাঁর মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করলে পরিবারের লোকজন জানতে পেরে মরদেহ শনাক্ত করে।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা. মোজাফ্ফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইজিবাইক ছিনতাই করতেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
প্রতিনিধির নাম 



















