
গোলাম রাব্বি:(বরগুনা)
আজ বরগুনার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে আওয়ামী লীগ মনোনীত বরগুন-০১ আসনে শেখ হাসিনার নৌকার মাঝি,সাধারন জনতার ভালোবাসার মুখ্যপাত্র অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জানুয়ারী) বিকাল ৪ টায় জনসভা শুরু হয়ে রাত ৮ টায় শেষ হয়।
বরগুনা জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বরগুনা-০১ আসনের নৌকা মার্কার মনোনীত প্রার্থী অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু (এমপি)।
তিনি বলেন, বরগুনার গ্রামিন রাস্তা উন্নয়ন করার জন্য এলাকা ভিত্তিক কমিটি গঠন করে রাস্তাঘাট থেকে শুরু করে যা যা সমস্যা আছে তালিকা করে সমস্যার সমাধান করার প্রতিশ্রুতি দিয়ে আবারও জনগনকে বঙ্গবন্ধুর আদর্শে গড়া জননেত্রী শেখ হাসিনার পক্ষে আগামী ৭এ জানুয়ারী নৌকা মার্কায় ভোট দিতে আহ্বান করেন অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ।
এছাড়া জেলা শহর সহ দুই উপজেলার সকল জনপদের সংস্করণ করা হবে। কালভার্ট,ব্রীজ ও গভীর নলকুপ স্থাপন সহ বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হবে বলেও বক্তব্যে বলেন তিনি।
তিনি আরো বলেন,জেলা শহর সহ আমতলী ও তালতলীতে উন্নয়ন করেছি তাই বরগুনার সকল শ্রেণির মানুষ আমাকে ভালোবাসেন আর তাই উন্নয়ন এর ধারাবাহিকতা বজায় রাখতে সাধারন জনগণ ছয় বার বরগুনা-১ আসনের সংসদ সদস্য হওয়ার সুযোগ দিয়েছেন। তাই আমি জনগণের ভালোবাসা চাই। আমি ক্ষমতা চাইনা, জনগনের অধিকার চাই। মেহনতী সাধারন মানুষের অধিকারের জন্য লড়াই করতে চাই। পায়রা নদীতে সেতু স্থাপন,পর্যটন কেন্দ্র সহ শিল্প ও বানিজ্যিক শহর হিসাবে একটি স্মার্ট মডেল শহর উপহার দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন বরগুনাবাসীকে।
পাড়া, মহল্লা, ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম দূর দূরান্ত থেকে বরগুনা-০১(আমতলী ও তালতলীর) জনগন ব্যানার,পোষ্টার ও প্রতীকী নৌকা নিয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে নৌকা মার্কার জনসভা মঞ্চের সামনে অবস্থান করতে থাকেন ধীরে ধীরে জনসমুদ্রতে পরিনত হয় সন্ধ্যায় বরগুনা শহীদ মিনার মাঠ প্রাঙ্গন।
এছাড়াও জনসভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ জেলার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিনিধির নাম 



















