
আমির হোসেন লিটন বিশেষ প্রতিনিধি:
প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মদের বাংলা সংস্কৃতি ও কৃষ্টি তুলে ধরার লক্ষ্যে বাংলাদেশী অধ্যুষিত ইতালির আরেচ্ছো শহরে দিনব্যাপী এসোসিয়েশনে কমোনিতা ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ (ODV) কতৃক মহান বিজয় দিবস ও প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। এতে বাংলা কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ প্রচুর সংখ্যক শিশু, নারী ও পুরুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মহিলাদের অংশগ্রহণে পিঠা মেলা, নারী ও পুরুষের ক্রীড়া প্রতিযোগিতা, শিশুদের চিত্রাঙ্কন, দর্শক পর্ব ও দর্শকদের র্যাফেল ড্র ব্যবস্থা ছিল। উক্ত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি রাসেল আহমেদ সভাপতিত্ব করেন এসময় তিনি বাংলা কমিউনিটির পক্ষ থেকে আরেচ্ছোতে কবরস্থান বাস্তবায়নের জন্য পূনরায় দাবী উদথাপন করেন প্রথান অতিথির নিকট। জহিরুল ইসলাম রাজীব, শেখ জুয়েল ও ইফতি’র যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুসিয়া তান্তি (সহকারি মেয়র পৌরসভা আরেচ্ছো) প্রধান অতিথি আসস্ত করেন সমস্ত মুসলিম কমিউনিটির জন্য কবরস্থান হবে এবং কবরস্থান বাস্তবায়নের জন্য দ্রুত কাজ চলছে। ভার্চুয়াল শুভেচ্ছা বক্তব্যে রাখেন ইতালিস্থ বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আরেচ্ছো পৌরসভার সিমন পিয়েত্র পালাচ্ছ,আলফ্রেদ্দ প্রবেন্সা, সান্দ্র সাররি, মঞ্চে উপবিষ্ট ছিলেন শাহ আলম, আসাদুজ্জামান লিটন, মিয়া জালাল, মোঃ হাসেম, নাসির উদ্দিন, আলামিন খন্দকার, শাহ সোহরাব, মোঃ জিয়া, মোহাম্মদ রাকিব, নূরনবী, মোঃ নিয়াজ, মোঃ মাসুদ,রাসেল চৌধুরী, নোবেল চৌধুরী, মো: বেলাল, মো: রুবেল, মো: মামুন, শেখ নোমান, খান সোহেল, সাদেক, তাইফুল, রাকিব, অহেদ আলী, রেজা, শাহমোয়াজ্জেম, অপু, মুসা, রাকিব, খাজা, তারেক, মিনুল, আজমান সহ আরো অনেকেই।
প্রতিনিধির নাম 



















