
গোলাম রাব্বি :- বরগুনা-১ আসনে আওয়ামীলীগের চার প্রার্থীর প্রতিদ্বন্দ্বীতায় জমে উঠেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারের নির্বাচনে বরগুনা-১ এ আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন একই দলের তিন নেতা।এ আসনে অন্য দলের তেমন কোনো জনপ্রিয়তা না থাকায় হেভিওয়েট চার নেতার লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট হবে বলে মনে করছেন নেতারা। আর ভোটাররা বলছেন,এবার আর কোনো মৌখিক আশ্বাসে ভোট দেবেন না তারা। যিনি প্রতিশ্রুতি পূরণের সত্যিকার আশ্বাস দেবে,তার প্রতিই রায় দেবেন তারা। তবে এ আসনের নির্বাচনী হাওয়া দ্রুত বদলে যাচ্ছে।বর্তমান অবস্থার পরিবর্তন হয়ে স্বতন্ত্র চার প্রার্থীর মধ্যে থেকে শেষমেশ চুড়ান্ত লড়াইয়ে একজন অবতীর্ণ হলে আওয়ামী লীগ প্রার্থীর সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে হচ্ছে। বরগুনা জেলা সদর,আমতলী ও তালতলী উপজেলা নিয়ে সংসদের আসন বরগুনা-১ এ মোট ভোটার রয়েছে ৪৮৩৯১১ (চার লক্ষ তিরাশি হাজার নয়শত এগারো) এরমধ্যে বরগুনা সদর ২৩০৬৬০ (দুই লক্ষ ত্রিশ হাজার ছয়শত ষাট) আমতলী ১৭২৩৩৭ (এক লক্ষ বাহাত্তর হাজার তিনশত সাইত্রিশ) ও তালতলীতে ৮০৯১৪ (আশি হাজার নয়শত চৌদ্দ জন ।
প্রতিনিধির নাম 



















