
শাহাজামান বাদশা,পাইকগাছা খুলনা
পাইকগাছায় পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে রাতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। আগুনে ক্ষয়ক্ষতি হয়নি বলে বিদ্যুৎ বিভাগ সুত্রে জানা গেছে। থানা প্রশাসন বলছে দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নাশকতার চেষ্টা করে ব্যার্থ হয়েছে। জানাগেছে, বুধবার ভোর ৬ টার দিকে উপজেলার হরিঢালী ইউনিয়নের দক্ষিণ সলুয়া-রামনাথপুরে গ্রামের কয়রা পাইকগাছা সড়কের পাশে পল্লী বিদ্যুতের উপকেন্দ্র -১ এর পাওয়ার ট্রান্সফার্মারে হঠাৎ ধোঁয়া দেখতে পায় ওই কেন্দ্রের পাহারাদার সিদ্দিকুর রহমান ও অশোক কুমার সাহা। এ সময় তারা দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। ফলে পাওয়ার ট্রান্সফার্মারের কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে তারা জানান। সংবাদ পেয়ে পল্লী বিদ্যুতের পাইকগাছা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার ( ডিজিএম ) সিদ্দিকুর রহমান তালুকদার, এজিএম রফিকুল ইসলাম, প্রকৌশলী হাফিজুর রহমান সহ কপিলমুনি পল্লী বিদ্যুতের আঞ্চলিক অফিসের ইনচার্জ চঞ্চল কুমার সরকার ঘটনাস্থলে আসেন। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করেন খুরনা জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) সাইফুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান, হরিঢালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ সঞ্জিত কুমার বিশ্বাস। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান বলেন, বিদ্যুৎ কেন্দ্রে নাশকতার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। তদন্ত চলছে ঘটনার তথ্য উদঘাটন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধির নাম 



















