
নুরুজ্জামান লিটন,নওগাঁ:
নওগাঁ জেলার ধামইরহাট থেকে ধর্ষণ মামলার এজাহার নামীয় আসামী নজরুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব-৫।
সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে ২৪ ডিসেম্বর,বিকেল ৩ টার সময় নওগাঁ জেলার ধামইরহাট থানাধীন হরতকিডাঙ্গা এলাকা হতে ধর্ষণ মামলার আসামী মোঃ নজরুল ইসলাম (৫৫) কে গ্রেফতার করা হয়।
আসামি নজরুল ইসলাম নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার হরিতকিডাঙ্গা গ্রামের গমেজ মুন্সির ছেলে।
মামলার বিবরণে জানা যায়, জৈনকা মোসাঃ জিন্নাতুন কে বিয়ে করার কিছুদিন পর মোসাঃ জিন্নাতুন আসামী মোঃ নজরুল ইসলাম কে তার নিজ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য চাপ দিলে সে বিয়ের বিষয়টি অস্বীকার করে। পরবর্তীতে মোসাঃ জিন্নাত বাদী হয়ে নারী ও শিশু দমন আইন অনুযায়ী ধামইরহাট থানায় একটি মামলা রুজু করেন।
তারই প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
প্রতিনিধির নাম 



















