ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

কপিলমুনি প্রেসক্লাবের দ্বি-বার্ষিকী নির্বাচনে জি এম হেদায়েত আলী টুকু সভাপতি নির্বাচিত

শাহাজামান বাদশা,পাইকগাছা খুলনা

কপিলমুনি প্রেসক্লাবের দ্বি-বার্ষিকী ২০২৪-২৫ নির্বাচনে জি এম হেদায়েত আলী টুকু সভাপতি নির্বাচিত হয়েছেন। নির্বাচন উপলক্ষ্যে রবিবার দুপুর ২.৩০ মিনিট থেকে বিকাল ৪.৩০ মিনিট পর্যন্ত প্রেসক্লাব মিলনায়তনে শান্তি পূর্ণভাবে ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের মোট ২৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এবার ৯টি পদের বিপরীতে দুটি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। দুটি পদের মধ্যে সভাপতি পদে জি এম হেদায়েত আলী টুকু ১২ ভোট পেয়ে বেসরকারি ভাবে সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে শেখ আব্দুস সালাম ও মিলন কুমার দাশ পেয়েছেন ৯ ভোট। ফলে উক্ত পদে দুই প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় আগামী ২৭ ডিসেম্বর দুপুর ২.৩০ মিনিট থেকে বিকাল ৪.৩০ মিনিট পর্যন্ত সম্পাদক পদে পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। অপরদিকে একক প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন, সহ-সভাপতি পদে মুন্সী রেজাউল করিম মহব্বত, সহ-সম্পাদক পদে জি এম আসলাম হোসেন, কোষাধ্যক্ষ পদে জি এম মোস্তাক আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এইচ এম শফিউল ইসলাম, নির্বাহী সদস্য পদে জি এম হাসান ইমাম ও  এস এম লোকমান হেকিম নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য, দ্প্তর সম্পাদক পদে একক প্রার্থী হিসেবে এ কে আজাদ মনোনয়ন ক্রয় করলেও তার শারিরিক অসুস্থতার কারণে উক্ত পদটি স্থগিত রাখা হয়েছে। উক্ত নির্বাচন কার্যক্রমে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন, কপিলমুনি কলেজের অধ্যক্ষ মোঃ হাবিবুল্ল্যাহ বাহার, সহকারী নির্বাচন কমিশনার ছির কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আখতার শম্পা ও কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক সঞ্জয় কুমার মন্ডল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

কপিলমুনি প্রেসক্লাবের দ্বি-বার্ষিকী নির্বাচনে জি এম হেদায়েত আলী টুকু সভাপতি নির্বাচিত

০৬:৩৯:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩