
মো. সাখাওয়াত হোসেন,ফরিদপুর জেলা প্রতিনিধি::
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন। উৎসব মূখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং ভোটাররা ভোট দিতে পারবে। ফরিদপুরে নির্বাচন হবে সারা বাংলাদেশের মধ্যে মডেল।
শনিবার (২৩ ডিসেম্বর) দুপুর ২টায় আলফাডাঙ্গা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ভোটার উদ্বুদ্ধ করণ সভায় উপজেলা হল রুমে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. কামরুল আহসান তালুকদার (পিএএ)। এসব কথা বলেন। তিনি আরও বলেন, এই নির্বাচনে কেউ কোন বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাকে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করার জন্য প্রিজাইডিং অফিসারদেরকে ক্ষমতা প্রদান করা হবে। যদি কোন প্রিজাইডিং অফিসার অনিয়ম করে তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আমরা এই নির্বাচনকে মডেল নির্বাচন হিসেবে উপহার দিব। এ নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, আনছার, র্যাব, বিজিবি, সেনা বাহিনী সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবে। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনায় আপনারা আমাদের সহায়তা করুন।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জ্যোতিশ্বর পাল সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রজত বিশ্বাস সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য দেন পুলিশ সুপার মো. শাহজাহান (পিপিএম সেবা)।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামানন্দ পাল, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান, আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা, উপজেলা নির্বাচন কর্মকর্তা, মেয়র আলী আকসার ঝন্টু,
আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি আরিফুজ্জামান চাকলাদার, সাধারণ সম্পাদক তন্ময় উদ্দৌলা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ প্রমুখ।
প্রতিনিধির নাম 



















