ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

ফকিরহাটে পাম্পে ডাকাতির প্রস্তুতিকালে আটক- ৩, সরমঞ্জাম উদ্ধার পিকআপ ভ্যান জব্দ

কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

বাগেরহাট ফকিরহাটের টাউন-নওয়াপাড়া এলাকায় একটি পাম্পে ডাকাতির প্রস্তুতিকালে সরমঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করা হয়। শুক্রবার রাত দেড়টার দিকে টাউন-নওয়াপাড়ার মেসার্স খান ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। আটককৃতদের ১৮ নভেম্বর শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন সিলেটের জৈন্তাপুরের বটেশ্বর গ্রামের নরেন্দ্রনাথ দেবনাথের ছেলে দিবাকর দেবনাথ দিপু (৩৯), মোংলার নারিকেলতলা এলাকার মৃত সিরাজুল মোল্লার ছেলে হাফিজুর রহমান (৩৫) এবং হালিকাপুরের অদ্যপাড়া এলাকার মো. কালুর ছেলে মো. হাসান (৪০)।

পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ডাকাত দলের তিন সদস্য টাউন-নওয়াপাড়ার মেসার্স খান ফিলিং স্টেশনে আসে। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় স্থানীয়রা তাদেরকে ধাওয়া করে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। পুলিশ পিকআপ ভ্যান থেকে ১টি প্লাস, ১টি হাসুয়া, ১টি শাবল, ১টি কাটার, ১টি পাইপ ও ২টি মোবাইল সেট উদ্ধার করে। এছাড়া তাদের ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করে।

ঘটনার বিষয়ে ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম বলেন, মেসার্স খান ফিলিং স্টেশনে ডাকাতির প্রস্ততিকালে তাদেরকে আটক করা হয়েছে। এসময় ডাকাতির সরমঞ্জাম উদ্ধার করা হয়েছে। পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় ফকিরহাট মডেল থানায় একটি মামলা করা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

ফকিরহাটে পাম্পে ডাকাতির প্রস্তুতিকালে আটক- ৩, সরমঞ্জাম উদ্ধার পিকআপ ভ্যান জব্দ

০৭:০৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩