ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

নওগাঁয় স্ত্রীকে গলার ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা;স্বামী আটক

নুরুজ্জামান লিটন, নওগাঁ:

নওগাঁ জেলার মান্দায় জান্নাতুন খাতুন (২৪) নামে এক গৃহবধূকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
২৯ জুন,বৃহস্পতিবার, গভীর রাতে মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের ভারশোঁ দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতের স্বামী আরিফ হোসেন সরদারকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আরিফ হোসেন ভারশোঁ দক্ষিণপাড়া গ্রামের লায়েব আলী সরদারের ছেলে। অন্যদিকে নিহত জান্নাতুন খাতুন নওগাঁর নিয়ামতপুর উপজেলার কামালপুর গ্রামের বয়েন উদ্দিনের মেয়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী মাসুদ বলেন, নিহত জান্নাতুনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানোসহ অভিযুক্ত আরিফ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আরিফকে আদালতের মাধ্যমে নওগাঁ কারাগারে পাঠানো হবে।
ওসি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছে অভিযুক্ত আরিফ হোসেন।
নিহত জান্নাতুনের বাবা বয়েন উদ্দিন বলেন, প্রায় ছয় বছর আগে পারিবারিকভাবে মেয়ে জান্নাতুনকে ভারশোঁ দক্ষিণপাড়া গ্রামের আরিফ হোসেনের সঙ্গে বিয়ে দেওয়া হয়। সন্তান না হওয়াকে কেন্দ্র করে বেশকিছু দিন ধরে তাদের মধ্যে কলহ চলে আসছিল। জের ধরে বৃহস্পতিবার রাতে মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

নওগাঁয় স্ত্রীকে গলার ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা;স্বামী আটক

০৯:০২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুন ২০২৩