ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

ফরিদপুরে নদী থেকে অর্ধ গলিত এক লাশ উদ্ধার

ফরিদপুর জেলা প্রতিনিধি >

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের দরগা বাজার এলাকার আড়িয়ালখাঁ নদী থেকে ভাসমান এক অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ।পরে নৌ পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

শনিবার ( ১এপ্রিল) দুপুরে অজ্ঞাত এক লাশ উদ্ধার করা হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত অজ্ঞাত এ লাশের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দরগা বাজার ঘাটে একটি ভাসমান লাশ দেখে স্থানীয়রা ৯৯৯ এ ফোন করে পুলিশকে খবর দেয়। ফরিদপুরের নৌ পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

এ ঘটনায় তদন্তকারী অফিসার এস আই মারুফ সাংবাদিকদের জানান, নাসিরাবাদ ইউনিয়নের আড়িয়ালখাঁ নদী থেকে এক বৃদ্ধের অর্ধ গলিত লাশ উদ্ধার করা হয়েছে। বৃদ্ধের আনুমানিক বয়স ৫০ থেকে ৫৫ হতে পারে। তার পরনে ছিল লুঙ্গি ও হাতাকাটা গেঞ্জি। লাশটি মনে হয়েছে একদিন আগে মৃত্যু হয়েছে। নৌ পুলিশ সুরতহাল করে মর্গে প্রেরণ করেছে। রিপোর্ট পেয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। লাশের প্রাথমিক ধারণা মতে খুন নাকি পানিতে পড়ে মারা গেছে, ফুলে যাওয়ার কারণে তা বোঝা যাচ্ছিল না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

ফরিদপুরে নদী থেকে অর্ধ গলিত এক লাশ উদ্ধার

০৪:৩১:৪১ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩