
এস এম মহিউদ্দিন ::
মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আজ রবিবার ( ২৬ মার্চ ২০২৩ ইং) সকাল ১০ ঘটিকায় মাটিরাঙ্গা কলেজ মাঠে মাটিরাঙ্গা জোনের পক্ষ থেকে আর্থ-মানবিক সেবার উদ্দেশ্যে দুঃস্থ অসহায় জনগনের মাঝে নগদ অর্থসহ, ঘর নির্মাণ সামগ্রী, এতিম খানার জন্য ফ্যান, আত্মনির্ভরশীল কাজের জন্য সেলাই মেশিন প্রদান করা হয়। এছাড়াও, প্রত্যন্ত পাহাড়ী অঞ্চলে বসবাসরত দুঃস্থ অসহায় জনগনের মাঝে সোলার বিতরণ করা হয়।
এছাড়াও, পবিত্র রমাজান মাস উপলক্ষ্যে দুঃস্থ দরিদ্র ও পার্বত্য অঞ্চলে বসবাসরত দুই অসহায় জনগনের মাঝে প্রায় ১৫০টি পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় মাটিরাঙ্গা জোনের জোন কমান্ডার বিএ-৭৪৪২ লেঃ কর্ণেল মোঃ কামরুল হাসান,পিএসসি এবং উপ-অধিনায়ক বিএ-৭৬২২ মেজর মোঃ মুরাদ হোসাইন, পিএসসি উপস্থিত ছিলেন ।
এসময় ত্রাণ ও ইফতার সামগ্রী পেয়ে সাধারণ জনগন আবেগে আপ্লুত হন এবং সেনাবাহিনী তথা মাটিরাঙ্গা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অত্র জোনের দায়িত্বপূর্ণ এলাকার জনসাধারনের মাঝে মাটিরাঙ্গা জোন কর্তৃক এরকম মানবেতর কার্যক্রম ইতিবাচক সাড়া ফেলে। উক্ত মানবিক সহায়তা প্রদান কর্মসূচী শেষে জোন কমান্ডার উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।
