ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

শ্রীপুরে ট্রাকচাপায় মাদ্রাসাছাত্র জুবায়ের নিহত

মোঃ আল-আমিন, গাজীপুর

গাজীপুরের শ্রীপুরে পণ্যবাহী ট্রাকচাপায় মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। রাস্তা পারাপারের সময় চলন্ত ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন নিহত ছাত্রের স্বজনেরা। শনিবার (১১ মার্চ ২০২৩ইং) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জৈনা টু কাওরাইদ সংযোগ সড়কের আবদার গ্রামের কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাদ্রাসাছাত্রের নাম জুবায়ের হোসেন (৯)। সে উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামের মো. নূরুল হকের ছেলে। সে ওই গ্রামের আল জামিয়াতুল ইসলামীয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্র। দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী মো. নাঈম মিয়া বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে ওই ছাত্র রাস্তা পার হচ্ছিল। এ সময় হঠাৎ একটি পণ্যবাহী ট্রাক শিশুটিকে চাপা দেয়। এ সময় পেছনের চাকায় মাথায় আঘাত পেয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে দুর্ঘটনাস্থলে তার মৃত্যু হয়।’ নিহত শিশুর প্রতিবেশী চাচা মনির হোসেন বলেন, ‘ট্রাকচাপায় মৃত্যুর খবর জানতে পেরে ঘটনাস্থলে ছুটে যাই আমরা। পরে স্থানীয়দের সহযোগিতায় ট্রাক ও চালককে আটক করা হয়েছে। বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে জানানো হয়েছে।’ এ বিষয়ে তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার বলেন, ‘এ বিষয়ে নিহতের স্বজনেরা আমাকে ফোন করে জানিয়েছেন। আমি উত্তরায় আছি। ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানতে পারব।’ শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে থানায় কেউ জানায়নি। এ বিষয়ে খোঁজখবর নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

শ্রীপুরে ট্রাকচাপায় মাদ্রাসাছাত্র জুবায়ের নিহত

০৬:৫০:০৩ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩