
মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি:
ইতালিতে শীত কালীন পিঠা ফাল্গুন উৎসব করেছে বাংলাদেশি অধ্যুষিত এলাকা অত্তাভিয়ানো সিপ্রোবাসীর আয়োজনে রাজধানী রোমের স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত হয় এই আয়োজন। দেশীয় সংস্কৃতির অন্যতম হরেক রকম পিঠা ছিল বাড়তি আকর্ষণ। প্রায় অর্ধ শতাধিক রকমারি পিঠার আয়োজন করে স্থানীয় নারীরা। আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিল অত্তাভিয়ানো বিডি একতা সংঘ। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি নূর হোসেন, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল সহ, জহিরুল হক, মুরাদ রহমান মিল্লাত, শিমুল হোসেন আলমাছ, মাসুম চৌধুরী, গাজী সাইফুল ইসলাম মাসুম, কাইয়ুম হোসেন, বাবুল মিয়া, জাহিদ হাসান, তাজুল ইসলাম, সালাউদ্দিন, রুবেল রহমান, শাকিল, হাসান, জুয়েল মিয়া, নয়ন মাহমুদ, বেলাল বেপারী, মোহাম্মদ আলী, আবির খান, নূরে আলম, আখতারুজ্জামান ও সামাজিক ব্যক্তিত্ব কাজী আবুল বাশার। সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দরা বলেন” বাংলাদেশের মতো সংস্কৃতি ও কৃষ্টির ভান্ডার পৃথিবীর আর কোথাও নেই। বিদেশিরাও আমাদের দেশের এই সংস্কৃতি ও কৃষ্টির প্রতি যথেষ্ট সম্মান প্রদর্শন করে। কাজেই আমাদের শুধু আয়োজন গুলোর ধারাবাহিকতা রাখতে হবে বিশেষ করে প্রবাসে বেড়ে ওঠা আগামী প্রজন্মের কাছে সংস্কৃতির এই ভান্ডার গুলোর সঙে পরিচয় করিয়ে দেয়া। তারা আরো বলেন” আমাদের ষড়ঋতুর বৈচিত্র, আমাদের শীত কালীন পিঠা সেই সঙে জাতীয় উৎসব একেবারে পরিপূর্ণ রঙিন বাঙালি ও বাংলাদেশের ইতিহাস যা আমাদের গর্বিত করে, ঐক্যবদ্ধ রাখতে সহায়তা করে সেই সঙে নিজেদের মধ্যে পারষ্পরিক সম্পর্ক ও গুলোকে করে মজবুত।” অত্তাভিয়ানো বিডি একতা সংঘ আগামী তেও এই ধরনের আয়োজন করে যাবার অঙ্গীকার ব্যক্ত করেন। শেষে যে নারীরা পিঠা বানিয়েছেন তাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে দশ জনকে বিশেষ ভাবে পুরস্কৃত করেন।
প্রতিনিধির নাম 
























