
নুরুজ্জামান লিটন, বিশেষ প্রতিনিধিঃ
নওগাঁ জেলার নিয়ামতপুরে অটো চার্জারের ধাক্কায় রহিমা নামের এক পাঁচ বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে।
২৯ জানুয়ারি,রবিবার সকালে উপজেলার ভাবিচা ইউনিয়নের ডিমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু রহিমা ভাবিচা ইউনিয়নের ডিমা গ্রামের আজিজুল হকের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকালে দাদির কাছে আসার জন্য রাস্তার অপরদিক থেকে রহিমা রাস্তা পার হচ্ছিল। এমন সময় গাবতলি বাজারের দিক থেকে আসা অটো চার্জার গাড়ী রহিমাকে ধাক্কা দিলে সে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই মারা যায়। গাড়ী রেখেই ড্রাইভার পালিয়ে যায়।
নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুজ্জামান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়। নিহত শিশুটিকে তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। অটো চার্জারটি থানায় নেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো কেউ অভিযোগ করেনি, করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রতিনিধির নাম 



















