ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

দীর্ঘ দেড় বছরেও ইতালি বিএনপির কমিটি পুনর্গঠন না হওয়ায় সংবাদ সম্মেলনের আয়োজন প্রস্তাবিত আহ্বায়ক কমিটি

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি:

২০২৫ সালের ১৭ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নীতিনির্ধারকরা ইতালি বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করার পর দীর্ঘ দেড় বছর অতিবাহিত হলেও নতুন কমিটি গঠনে কোনো কার্যকর উদ্যোগ দৃশ্যমান না হওয়ায় রবিবার (২৬ জুলাই) ইতালির রোমে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ইতালি বিএনপিকে ঐক্যবদ্ধ, গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে একটি প্রস্তাবিত আহ্বায়ক কমিটির তালিকা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পাঠানো হয়েছে। তারা আশা প্রকাশ করেন, দলীয় নেতৃত্ব দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে এবং একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য প্রক্রিয়ার মাধ্যমে ইতালি বিএনপিকে পুনর্গঠন করবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইতালি বিএনপির সাবেক সভাপতি শাহ সাইফুর রহমান ছোটন। তিনি বলেন, দীর্ঘ সময় ধরে পূর্ণাঙ্গ কমিটি না থাকায় সাংগঠনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাই দলের স্বার্থে দ্রুত একটি গ্রহণযোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করা সময়ের দাবি।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য মো. সেলিম এবং রোম মহানগর বিএনপির সাবেক সভাপতি হুমায়ূন কবিরসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা আরও বলেন, ইতালি বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও কার্যকর করতে দলীয় ঐক্যের বিকল্প নেই। তারা কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

দীর্ঘ দেড় বছরেও ইতালি বিএনপির কমিটি পুনর্গঠন না হওয়ায় সংবাদ সম্মেলনের আয়োজন প্রস্তাবিত আহ্বায়ক কমিটি

০৭:১৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬