ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

হত্যাকারীরা কোন ধরনের রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় যেন না পায়- আড়পাড়ায় ডেপুটি স্পিকার কায়সার কামাল

কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধি

হত্যাকারীরা কোন ধরনের রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় যেন না পায়। আজকে এখানে অত্যন্ত দুঃখ ভরাক্রান্ত হৃদয়ে শুনতে হচ্ছে যে বাদল মোড়লকে শুধুমাত্র রাজনৈতিক কারণে হত্যা করা হয়েছে। হত্যাকারীরা যে দলের হোক যে সংগঠনেরই হোক তারা হত্যাকারী। শুধুমাত্র বাদল মোড়ল নয় গণতন্ত্র প্রতিষ্ঠা, আইনের শাসন কায়েম এবং দেশকে সাংবিধানিকভাবে পরিচালনা করার জন্য ইতিপূর্বে যারা জীবন দিয়েছেন প্রত্যেকটি হত্যাকান্ডের বিচার এই মাটিতেই হবে। বাদল মোড়ল হত্যাকান্ডে জড়িতদেরও আইনের আওতায় আনা হবে।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে বাগেরহাট জেলা সদরের বারুইপাড়া ইউনিয়নের আড়পাড়া এলাকায় কৃষকদল নেতা বাদল মোড়লের আত্মার মাগফিরাত কামনার উদ্দেশ্য আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করে এবং মুহুর্মুহু স্লোগানে দ্রুত বাদল মোড়ল হত্যাকারীদের গ্রেফতার এবং বিচারের দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন, সাবেক সচিব ড. মোঃ ফরিদুল ইসলাম, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন, সিপিএ রফিকুল ইসলাম জগলু, মোজাফফর রহমান আলম, এম এ সালাম, কামরুল ইসলাম গোরা, শমসের আলী মোহন, শাহেদ আলী রবি, মনিরুল ইসলাম খান, সৈয়দ নাসির আহমেদ মালেক, ফকির তারিকুল ইসলাম, সরদার ওয়াহিদুল ইসলাম পল্টু, সরদার জাহিদ, মোঃ তহিদুল ইসলাম, আবুল কালাম আজাদ বুলু, মইন উদ্দিন আহমেদ, বারুইপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি গোলাম মাসুদ, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সহ জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তব্যে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নিহত বাদলের আত্মার মাগফিরাত কামনা এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আরো বলেন, সকল ভেদাভেদ ভুলে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। আপনারা জানেন বর্তমান প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক তারেক রহমান সারা দেশে ঘুরে বেড়াচ্ছেন আমার আপনার সকলের কল্যাণের জন্য। আগামীতে আমরা এমন বাংলাদেশ গড়ব যেখানে প্রত্যেকটি মানুষ স্বাধীনতা ভোগ করতে পারবে, আইনের শাসন প্রতিষ্ঠা হবে, প্রত্যেক নাগরিক তার অধিকার প্রয়োগ করতে পারবে। শুধু বাদল মোড়ল নয় জুলাই আগষ্টের ছাত্র জনতা গণঅভ্যুত্থানে নিহত প্রত্যেকটি রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার এ মাটিতেই হবে।

আত্মার মাগফেরাত কামনা শেষে নিহত বাদল মোড়লের কবরের চারপাশে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বাদল মোড়লের পরিবারের জন্য জেলা পরিষদের পক্ষ থেকে একটি ঘর নির্মাণের ঘোষণা দেন জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন। তাছাড়া লতিফ মাস্টার ফাউন্ডেশনের পক্ষ থেকে পরিবারের কাছে আর্থিক সহায়তা তুলে দেন সাবেক সচিব ড. মোঃ ফরিদুল ইসলাম। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি আহত বিএনপি নেতা আবদুল্লাহ মোড়লের বাড়িতে যান, তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং সান্তনা প্রদান করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

হত্যাকারীরা কোন ধরনের রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় যেন না পায়- আড়পাড়ায় ডেপুটি স্পিকার কায়সার কামাল

০৬:৪৬:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬