ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

নওগাঁয় পুকুরে পা ধুতে গিয়ে পানিতে পরে এক শিক্ষার্থীর মৃত্যু 

নুরুজ্জামান লিটন, নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাটে পুকুরে পা ধুতে গিয়ে পানিতে ডুবে আরিফা (৯) নামের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চকগরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সে তার নানা বাড়ি চকগরিয়া গ্রামে ছিল।

নিহত আরিফা উপজেলার গোকুল জেলেপাড়া গ্রামের মো. এজাবুল হকের মেয়ে ও কনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির একজন ছাত্রী।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার সময় বাড়ির পার্শ্বের একটি পুকুরে পা ধুতে যায় আরিফা। সেখানে গিয়ে অসাবধানতা বশত হঠাৎ করে পানিতে পড়ে যায় সে। তার পানিতে পরে যাওয়া দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত ছুটে আসেন সেখানে। পরে নিহতের মামা মো. নূরুন্নবী পানিতে নেমে ডুব দিয়ে তাকে উদ্ধার করেন। উদ্ধারের পর স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখানে তার কোন উন্নতি না হওয়ায় পরে তাকে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. মিন্টু রহমান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

নওগাঁয় পুকুরে পা ধুতে গিয়ে পানিতে পরে এক শিক্ষার্থীর মৃত্যু 

০২:২০:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬