
পাইকগাছা:
খুলনার পাইকগাছায় ১৮ মাইল-কয়রা মহাসড়ক প্রশস্তকরণ কাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে পল্লী বিদ্যুতের খুঁটি। বিশেষ করে পৌরসভার প্রাণকেন্দ্র সরল জিরো পয়েন্ট থেকে প্রথম কালভার্ট পর্যন্ত রাস্তার সীমানার ভেতরেই খুঁটিগুলো থেকে যাওয়ায় চরম ঝুঁকিতে রয়েছেন চালক ও পথচারীরা।
স্থানীয়দের অভিযোগ, একদিকে সড়কের খনন কাজ চলায় কাদা-পানিতে নাজেহাল অবস্থা, অন্যদিকে সড়কের মাঝপথে খুঁটি থাকায় জিরো পয়েন্টের মতো ব্যস্ততম মোড়ে সারাক্ষণ যানজট ও দুর্ঘটনার আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসীর মতে, “রাস্তা প্রশস্ত হওয়ার আগেই এই ‘মরণফাঁদ’ অপসারণ না করলে সরকারের এই বিশাল উন্নয়ন প্রকল্পের প্রকৃত সুফল পাওয়া যাবে না।”
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক ওয়াসীউজ্জামান চৌধুরী কঠোর অবস্থান জানিয়ে বলেন, “জননিরাপত্তার প্রশ্নে কোনো আপস নেই। ঢালাইয়ের আগেই খুঁটি সরাতে আমরা সওজ ও পল্লী বিদ্যুতের সাথে নিয়মিত সমন্বয় করছি।” তবে পল্লী বিদ্যুৎ (ডিজিএম) সূত্রে জানা গেছে, সওজ থেকে প্রয়োজনীয় অর্থ জমা দিলেই কেবল খুঁটি স্থানান্তরের কাজ শুরু করা সম্ভব হবে।
প্রতিনিধির নাম 



















