
বিশেষ প্রতিনিধি, নওগাঁ:
নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর ইউনিয়নের গোয়ালভিটা গ্রামে এক কিশোরীকে যৌন নির্যাতন ও আহত করার ঘটনাকে কেন্দ্র করে থানায় অভিযোগ ও একজনকে আটকের ঘটনা ঘটেছে।
ভুক্তভোগীগের অভিযোগ সূত্রে জানা যায়, গত ৬ মে,বুধবার রাত ২টার পর দুর্বৃত্তরা মো: মাজ্জান হোসেন নামে এক ব্যক্তির ১২ বছর বয়সী মেয়ের কক্ষের জানালা ভেঙ্গে প্রবেশ করে। এ সময় মেয়েটির কাপড় ছিঁড়ে ফেলা হয়, মাথায় আঘাত করা হয় এবং তাকে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন।
এ ঘটনায় গোয়ালভিটা গ্রামের মো. আইয়ুব হোসেনের ছেলে রাফি ও একই গ্রামের নাজমুলের ছেলে রিফাতের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়। মামলার পর পুলিশ রিফাতকে আটক করে।
তবে এলাকাবাসীর অনেকের দাবি, জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে অভিযুক্তদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তারা ঘটনাটির নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
স্থানীয়দের মতে, যেকোনো অপরাধের ঘটনায় গুজব বা ব্যক্তিগত বিরোধের প্রভাব থেকে বের হয়ে সঠিক তদন্ত নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে শিশুদের নিরাপত্তায় পরিবার ও সমাজের সবাইকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা।
