ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

ফেইজবুকে ভুয়া সংবাদ প্রকাশের প্রতিবাদে ডুমুরিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি

অনৈতিক কাজের প্রতিবাদ করায় বিপাকে পড়েছে ডুমুরিয়ার বাদুরগাছা গ্রামের ৫ যুবক। উল্টো ফেইজবুক পেজে তাদের নিয়ে নানা প্রকার অপপ্রচার করা হচ্ছে। এসব অপ্রচার বন্ধের দাবিতে সোমবার বিকালে ডুমুরিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে ওই ৫ যুবক। ভুক্তভোগী শোভনা ইউনিয়নের বাদুরগাছা গ্রামের অনিমেশ সরদার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, গত ১০/১২দিন আগে সন্ধ্যার দিকে বাদুরগাছা গ্রামের আলমগীর হোসেন অপরিচিত একটি মেয়েকে এনে তাদের বাড়িতে তালাবদ্ধ করে রাখে। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে আসে। একপর্যায়ে ওই মেয়ে স্থানীয় লোকজনের সাথে বলে আলমগীর তাকে ভাড়া করে এনেছে। এরপর এলাকার মানুষরে মধ্যে নানা কৌতুহল শুরু হয়। রাতে লোকজনের আনাগোনা ঘটতে থাকলে এলাকার ৫ যুবক উদ্যোগ নিয়ে ঘর থেকে মেয়েকে বের করে দেয় এবং মাদারতলা আবাসনে নিলয় কর নামের এক বিধবা নারীর ঘরে নিরাপদ আশ্রয় পাঠানো হয় ওই মেয়েকে। সকালে মেয়েটি সেখান থেকে চলে যায়। এদিকে আলমগীর হোসেন বিষয়টি ভিন্নভাবে প্রবাবিত করতে একটি মেয়ের কল রেকর্ড তৈরি করে ফেইজ বুকে হয়রানী মূলক মিথ্যা সংবাদ সৃষ্টি করে এলাকার ৫ যুবকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালায়। সংবাদ সম্মেলনে অনিমেশ সরদার এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় বিএনপি নেতা ইসরাফিল গাজী, প্রকাশ মন্ডল, পঙ্কজ সরদার ও বিশ্বজিত মন্ডল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

ফেইজবুকে ভুয়া সংবাদ প্রকাশের প্রতিবাদে ডুমুরিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

১০:৫২:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬