
নুরুজ্জামান লিটন,জেলা প্রতিনিধি, নওগাঁঃ
নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫) এর এক বিশেষ অভিযানে ১৫ কেজি গাঁজাসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে উপজেলার মথুরাপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত ব্যক্তি মো. আকরাম হোসেন (২৩), তিনি উপজেলার থুপশহর গ্রামের মৃত তোয়েবের ছেলে। অভিযানকালে তার কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকরাম হোসেন দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে নওগাঁর বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধির নাম 
























