ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

ঘোড়াঘাটে অবৈধ মজুদকৃত ১৬৭১লিটার ডিজেল জব্দ।

মাহফুজুর রহমান, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

 দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় অবৈধভাবে মজুদ করে রাখা ১৬৭১ লিটার ডিজেল তেল জব্দ করেছে প্রশাসন।

মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) দুপুরে উপজেলার আজাদমোড় এলাকায় অবস্থিত “সালাম ভলকানাইজিং” দোকানে যৌথ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন, ঘোড়াঘাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিস। অভিযানে দোকান থেকে বিপুল পরিমাণ ডিজেল তেল জব্দ করা হয়।

অভিযান চলাকালে দোকানের মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, দীর্ঘদিন ধরে অবৈধভাবে তেল মজুদ করে বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছিল এসব ডিজেল।
জব্দকৃত তেল পরবর্তীতে মের্সাস খন্দকার বদরে আরেফীন ফিলিং স্টেশন, ঘোড়াঘাটে নিলামের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

ঘোড়াঘাটে অবৈধ মজুদকৃত ১৬৭১লিটার ডিজেল জব্দ।

০২:৩২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬