ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

মহালছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ২০২৬ উদযাপন

শফিক ইসলাম, মহালছড়ি প্রতিনিধি:

যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে খাগড়াছড়ির মহালছড়িতে মহান স্বাধীনতা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

দিনের শুরুতে সূর্যোদয়ের সাথে সাথে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাধীনতার মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রায়হান, মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা জহির আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার চোহলাপ্রু চৌধরীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

উপজেলা প্রশাসনের পর পরেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপজেলা বিএনপি। এ সময় র‍্যনী নিয়ে উপজেলার সড়ক প্রদক্ষিণ করেন।

পরে উপজেলা মিনি স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্কাউট, গার্লস গাইড ও সামাজিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করে।

এসময় উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেনসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, স্বাধীনতার সঠিক ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে উন্নত বাংলাদেশ গড়তে সবাইকে ভূমিকা রাখতে হবে।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শনী, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতা, এবং বিভিন্ন সামাজিক কার্যক্রম, পুরস্কার বিতরণ।

বিকেলে উপজেলা প্রশাসন বনাম মহালছড়ি একাদশের প্রীতি ফুটবল ম্যাচ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রীতি ফুটবল ম্যাচে উপজেলা প্রশাসন টিম কে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মহালছড়ি একাদশ। খেলা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মাতিয়ে তুলেন উপজেলা শিল্পকলা একাডেমি ও খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনিস্টিউট।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

মহালছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ২০২৬ উদযাপন

০৫:১৪:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬