ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব- এনামুল হক শাহীন

বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সালামের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, মাঝিড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আজাদ, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি বাদল সরকার, সাবেক যুবনেতা নাজমুল হুদা শহিদ এবং ছাত্রনেতা মেহেদী হাসানসহ স্থানীয় নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে এনামুল হক শাহীন বলেন, পবিত্র ঈদুল ফিতর সাম্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বিএনপি সবসময়ই মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। তিনি সমাজের বিত্তবানদের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

আয়োজকরা জানান, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে ঈদের আনন্দ ছড়িয়ে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। ঈদ উপহার পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব- এনামুল হক শাহীন

০৫:১১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬