
মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি:
গ্রেটার সিলেট ইয়াং স্টার ক্লাবের সভাপতি ও সিলেট কাফি শপের স্বত্বাধিকারী প্রিন্স হাসান আহমেদের আমন্ত্রণে পবিত্র রমজান উপলক্ষে রোজাদারদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
সম্প্রতি আয়োজিত এই ইফতার মাহফিলে সংগঠনের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন এর পরিচালনায় গ্রেটার সিলেট ইয়াং ষ্টার ক্লাবের নেতৃবৃন্দ সহ ইতালি প্রবাসী গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে একে অপরের সঙ্গে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
ইফতার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবতার শিক্ষা দেয়। এ মাসে ধনী-গরিব নির্বিশেষে সবাইকে একসঙ্গে নিয়ে সমাজে সম্প্রীতি ও সহমর্মিতা বাড়ানোর আহ্বান জানান তারা।
আয়োজক প্রিন্স হাসান আহমেদ তার বক্তব্যে বলেন, পবিত্র রমজান মাসে রোজাদারদের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করতে পেরে তিনি আনন্দিত। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি এবং সকলের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
প্রতিনিধির নাম 



















