
খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধিঃ
৮ ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস । বাংলাদেশ সহ সারা বিশ্বে সমাজ ও পরিবারে নারীর কৃতিত্বকে স্মরণ ও সম্মান জানাতে প্রতিবছর এই দিনটি পালন করা হয়। জাতিসংঘ ১৯৭৫ সালে ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে।
‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার- সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’এ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার ডুমুরিয়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ ই মার্চ) সকাল ১০ টায় উপজেলা কমপ্লেক্স সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সহকারী কমিশনার(ভূমি) অমিত কুমার বিশ্বাস।
বিশেষ অতিথির বক্তব্য দেন,ডুমুরিয়া থানার ওসি তদন্ত মোঃ আছের আলী,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান,সমাজসেবা কর্মকর্তা মনোজ কান্তি রায়,নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস,উপজেলা আইসিটি অফিসার মোঃ রেজাউল করিম, বিশিষ্ট সমাজসেবক মুফতি আব্দুল কাইউম জমাদ্দার ,ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন,বিএনপি নেতা শেখ ফরহাদ হোসেন, সাংবাদিক শেখ সিরাজুল ইসলাম, প্রেসক্লাবের সদস্য সাংবাদিক খান আরিফুজ্জামান নয়ন, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা মোছাম্মদ ফেরদৌসী আরা সহ উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে প্রশিক্ষিত নারী,সাংবাদিক ও সুশীল সমাজের সুধীজনেরা উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রধান অতিথি তার বক্তব্য বলেন, নারী সমাজ যাতে অবহেলা, নির্যাতন, নিপীড়ন এবং ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয়, সেদিকে সবার সতর্ক দৃষ্টি রাখতে হবে। বৈশ্বিক কর্মযজ্ঞে নারীর সমতায়ন এখন সর্বপ্রথম এজেন্ডা হওয়া উচিত।
প্রধান অতিথি তার বক্তব্যে আরোও বলেন, নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য রোধ, লিঙ্গ সমতা নিশ্চিত করা, এবং নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণে নারীর সমান অধিকার প্রতিষ্ঠা করা। এটি শুধু নারী দিবস নয়, বরং মানবতার অগ্রযাত্রার প্রতীক। শিক্ষা, পরিবার ও কর্মক্ষেত্রে নারীর অবদানের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানোর দিন। প্রধান অতিথি সব নারীর প্রতি শুভেচ্ছা জানিয়ে তাদের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
