ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

খেলার মাধ্যমে বাংলাদেশকে চিনবে গোটা বিশ্ব যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি খেলার মাধ্যমে বাংলাদেশকে চিনবে গোটা বিশ্ব। এমন মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল। বুধবার দুপুরে ঠাকুরগাঁও পীরগঞ্জ পাবলিক ক্লাব মাঠে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এই
মন্তব্য করেন।তিনি আরো বলেন, যুব সমাজকে মাদক থেকে মুক্ত রাখতে খেলাধুলার বিকল্প
নেই। তাই প্রধান মন্ত্রীর পরিকল্পনা, জেলা, উপজেলা সহ ইউনিয়ন পর্যায়েও তৈরি করা হবে মিনি স্টেডিয়াম। এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব মেসবাহ উদ্দীন, ঠাকুরগাঁও জেলা জেলা প্রশাসক মাহাবুবুর রহমান, পুলিশ
সুপার জাহাঙ্গীর হোসেন, সাবেক এমপি ইমদাদুল হক, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক সহ স্থানীয় আওয়ামীলীগের নেতারা উপস্থিত ছিলেন। এর আগে ঠাকুরগাঁও শহরের আর্ট গ্যালারীতে একটি এবং পরে জেলার হরিপুর উপজেলায় আরা একটি শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তি বসান
প্রতিমন্ত্রী।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

খেলার মাধ্যমে বাংলাদেশকে চিনবে গোটা বিশ্ব যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

০৭:২১:৩১ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২