ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

পাইকগাছার রাড়ুলী ভাটপাড়া গ্রাম সমিতির অফিস উদ্বোধন

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।

খুলনার পাইকগাছার রাড়ুলী ভাটপাড়া গ্রাম সমিতির নবনির্মিত অফিস এবং উৎপাদনকারী দলের কালেকশন পয়েন্ট এর উদ্বোধনী অনুষ্ঠান ১৭ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে নবনির্মিত অফিস ভবনে অনুষ্ঠিত হয়। সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ( এসডিএফ) এর রেজিলিয়েন্স এন্ট্রাপ্রেনিউরশীপ অ্যান্ড লাইভলীহুড ইমপ্রুভমেন্ট ( আরইএলআই) প্রকল্পের আওতায় এসডিএফ জেলা অফিসের সহযোগিতায় রাড়ুলী ভাটপাড়া গ্রাম সমিতি ও কেঁচো সার উৎপাদনকারী মহিলা সমবায় সমিতি এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুটি কার্যালয়ের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। এসডিএফ জেলা ব্যবস্থাপক কাজী হাসানুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইসিবি জেলা কর্মকর্তা ঝর্ণা রাণী বিশ্বাস। লাইভলীহুড জেলা কর্মকর্তা তাসরিন জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিও উজ্জ্বল কুমার গায়েন, সিএফসি দেবব্রত ঘোষ, সিএফ ইলিয়াস হোসেন, সিএফ স্বাস্থ্য ও পুষ্টি কর্মকর্তা মোঃ রাসেল, আরসিসি ম্যানেজার হাবিব রেজা, এলএসপি প্রশান্ত ঘোষ, গ্রাম সমিতির সভাপতি আফরোজা বেগম ও কেঁচো সার মহিলা সমিতির সভাপতি কামরুন্নাহার। উল্লেখ্য এসডিএফ ও গ্রাম সমিতির সহযোগিতায় এলাকার নারীরা প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জনের মাধ্যমে উৎপাদনমূখী কর্মকাণ্ডের মাধ্যমে আর্ত নির্ভরশীল হয়ে উঠেছেন এলাকার নারীরা। সমাজ উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে তারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

পাইকগাছার রাড়ুলী ভাটপাড়া গ্রাম সমিতির অফিস উদ্বোধন

০৭:২৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬