ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

অন্য দলকে ভোট দিলে ঘর-বাড়ি পুড়িয়ে ছারখার করে দিব: হাসনাতের প্রতিদ্বন্দী বিএনপির নেতা মঞ্জু মুন্সি।

মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধি দেবিদ্বার কুমিল্লা

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপির মনোনয়ন বাতিল হওয়া প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি নির্বাচনি সভায় বক্তব্য দিতে গিয়ে অন্য দলকে ভোট দিলে ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
গতকাল রাতে দেবিদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের বাকসার বাজারে আয়োজিত এক নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।
সভায় নিজের ইউনিয়নের লোকদের উদ্দেশ্যে বক্তব্যে মঞ্জুরুল আহসান মুন্সি বলেন, “যদি বিএনপি ক্ষমতায় আসে আর আপনারা অন্য দলকে ভোট দেন, তাহলে আমি আপনাদের ছাড়বো না। ঘরবাড়ি সব পুড়িয়ে ছারখার করে দিবো।”
তিনি আরও বলেন, “আপনারা ভাববেন না আমি ভয় দেখাচ্ছি। প্রয়োজনে আপনারা রেকর্ড করে ফেসবুকে ছেড়ে দিতে পারেন, আমার কোনো সমস্যা নাই।”
তিনি দাবি করেন, অতীতে তিনি কখনো ভোটারদের দ্বারা অপমানিত হননি এবং বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তবে এবার অপমানিত হলে তার প্রতিশোধ নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, “আমাকে খারাপ হতে বাধ্য করবেন না। আমি যদি খারাপ হই, তাহলে খারাপের খারাপ হবো।”
সভায় তিনি বিএনপির সম্ভাব্য ক্ষমতায় আসার দাবিও করেন এবং তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি বলেন, তিনি অতীতে কারও বিরুদ্ধে মামলা বা কোনো নেতিবাচক সিদ্ধান্ত নেননি।বিএনপি নেতা আবুল কালামের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই পথসভায় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক এম এ আউয়াল খান, বিএনপি নেতা সাজু চেয়ারম্যানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।এ বিষয়ে স্থানীয় প্রশাসন বা নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তবে বক্তব্যটি ভাইরাল হওয়ার পর মঞ্জুরুল আহসান মুন্সী তাহার ভেরিফাই ফেসবুকে দাবি করেন ভাইরাল হওয়া বক্তব্যটি তাহার নীকটআত্মীয়-স্বজন ও নিজ ইউনিয়ন বাসীর প্রতি ব্যক্তিগত আক্ষেপ বলে দাবি করছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

অন্য দলকে ভোট দিলে ঘর-বাড়ি পুড়িয়ে ছারখার করে দিব: হাসনাতের প্রতিদ্বন্দী বিএনপির নেতা মঞ্জু মুন্সি।

০৫:৫১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬