ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

মাইসছড়িতে ৫০০ রোগী পেলো ওয়াদুদ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

স্টাফ রিপোর্টার :
খাগড়াছড়ির মাইসছড়ি এলাকায় ওয়াদুদ ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ জসিম উদ্দিনের সহযোগিতায় আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়।

রোববার (০৮ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এই ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও ওয়াদুদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জননেতা ওয়াদুদ ভূইয়া।
ক্যাম্পে ৫ জন অভিজ্ঞ চিকিৎসক ও ৩ জন সাপোর্ট স্টাফসহ ওয়াদুদ ফাউন্ডেশনের সদস্যরা সেবা প্রদান করেন।
এ সময় দাঁতের চিকিৎসা, চোখের চিকিৎসাসহ সাধারণ রোগের চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ওয়াদুদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ওয়াদুদ ভূইয়া বলেন, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করাই ওয়াদুদ ফাউন্ডেশনের মূল লক্ষ্য। মানুষের মৌলিক অধিকারগুলোর মধ্যে স্বাস্থ্যসেবা অন্যতম। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ জসিম উদ্দিন বলেন, মানুষের পাশে দাঁড়ানোই আমাদের সামাজিক দায়িত্ব। ওয়াদুদ ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগে যুক্ত হতে পেরে আমরা গর্বিত। এমন কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনে।

ডেন্টাল চিকিৎসক মোঃ ইমাদ উদ্দিন চৌধুরী জানান,এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অনেক অসহায় মানুষ দাঁত ও মুখগহ্বরের প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন, যা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।এখানে উপস্থিত হয়ে চিকিৎসা দিতে পারছি বলে ভালো লাগছে।

ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল ছাত্তার জানান,
গ্রামের সাধারণ মানুষ চিকিৎসা সেবা থেকে অনেক সময় বঞ্চিত থাকে। ওয়াদুদ ফাউন্ডেশনের এই উদ্যোগ এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।

দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। স্থানীয়রা এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও নিয়মিত এমন আয়োজনের দাবি জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

মাইসছড়িতে ৫০০ রোগী পেলো ওয়াদুদ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

০১:২০:৩৫ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬