ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

সখ্যালঘু নির্যাতন ও চাঁদাবাজদের কোনো ছাড় নয় ‎

নাজমুস সাকিব কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি।

‎বাগেরহাট-২ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদ বলেছেন, সংখ্যালঘু নির্যাতন, সাধারণ মানুষের ঘের দখল, চাঁদাবাজি এবং ভোটারদের হুমকি প্রদানকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অপরাধী যে দলেরই হোক—কাউকে ছাড় দেওয়া হবে না। এলাকায় শান্তি, নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই তার প্রধান লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

‎শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের সম্মান কাঠি ঈদগাহ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন মঘিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. এনায়েতুল্লাহ এবং সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মো. আলী।

‎শেখ মনজুরুল হক রাহাদ বলেন, মঘিয়া ইউনিয়নের কয়েকটি এলাকায় হিন্দু সম্প্রদায়ের পরিবারগুলো এখনো আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। গত ৫ তারিখের পর থেকে বেশ কিছু সাধারণ মানুষের মাছের ঘের জোরপূর্বক দখল করা হয়েছে, যা তাদের জীবিকার ওপর মারাত্মক আঘাত হেনেছে।

‎তিনি আরও অভিযোগ করেন, অনেকের বাগান থেকে নারিকেল ও সুপারি পেড়ে নেওয়া হয়েছে, নিরীহ মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে চাঁদা আদায়ের ঘটনাও ঘটছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

‎রাহাদ বলেন, আসন্ন নির্বাচনে ভোটারদের ভোট প্রদানে বিরত রাখতে নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে। এ ধরনের অপতৎপরতা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নষ্ট করছে। জনগণকে সঙ্গে নিয়ে এসব অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।

‎জনসভায় বক্তারা মঘিয়া ইউনিয়নের চিকিৎসাসেবার দুরবস্থা, মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসার অভাব, অবকাঠামোগত পিছিয়ে পড়াসহ নানা সমস্যার কথা তুলে ধরেন এবং দ্রুত সমাধানের দাবি জানান।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস। আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ, মাওলানা আলতাফ হোসেন, কচুয়া থানা আমির মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা মিজানুর রহমান মল্লিক, মাওলানা শহীদুল আলম, শ্রমিক নেতা মাওলানা শাহেদুল ইসলাম এবং মঘিয়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি মো. মাসুদুর রহমান রানাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

সখ্যালঘু নির্যাতন ও চাঁদাবাজদের কোনো ছাড় নয় ‎

১০:৩৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬