ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

ধরার ভারসাম্যের জন্য জলাভূমি রক্ষার দাবিতে মানববন্ধন

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:

‘জলাভূমি করলে সুরক্ষা, জীবন হবে রক্ষা, ‘জলাভূমি রক্ষা হলে দেশ রক্ষা হবে’, জলাভূমি বাঁচলে দেশ বাঁচবে,‘জলাভূমি ধ্বংস হলে মানবকল্যাণ বিনষ্ট হবে’- এসব স্লোগান নিয়ে বরগুনার পাথরঘাটায় জলাভূমি রক্ষার দাবিতে মানববন্ধন করা হয়।

সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১০ টার দিকে ‘জলাভূমি ও ঐতিহ্যবাহী জ্ঞান: সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন’‘ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে পাথরঘাটা উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের জীনতলা গ্রামের কয়েকশ বছরের পুরনো জলাশয়ে(ফেয়ার খাল) রক্ষার দাবিতে মানববন্ধনে করেছে এলাকার প্রায় চার শতাধিক মানুষ।

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলন এ মানববন্ধন করে।

এ সময় বক্তব্য রাখেন, পাথরঘাটা উপজেলা পানি কমিটির সভাপতি মহিউদ্দিন এসমে, সাধারণ সম্পাদক এরফান আহমেদ সোয়েন, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)- এর পাথরঘাটা উপজেলা কো-অর্ডিনেটর উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, বেসরকারি উন্নয়ন সংস্থা সিএনআরএসের ফিসনেট প্রকল্পের নিজাম উদ্দিন, পরিবেশকর্মী আরাফাত রহমান, স্থানীয় বাসিন্দা ইদ্রিস কাজী, বাদল সরদার প্রমুখ।

বক্তারা বলেন, এই ফেয়ার খাল টি কয়েকশ বছরের পুরনো, এই‌ খাল থেকে এক সময় মানূষ রান্না, কৃষি কাজসহ নানা কাজে ব্যবহার করবো। আজ তা ইতিহাস হয়ে গেছে। এই কাল টি পুনরুদ্ধারের দাবি জানাচ্ছি। এছাড়াও পাথরঘাটা পৌর শহরের সকল দিঘি, জলাভূমি উদ্ধারসহ পরিবেশ রক্ষার দাবি জানান।

মানববন্ধনে অংশ নেওয়া পরিবেশকর্মী শফিকুল ইসলাম খোকন বলেন, ধরিত্রীর ভারসাম্যের জন্য জলাভূমি রক্ষা এখন আমাদের প্রাণের দাবি হয়ে গেছে। এটা এখন মৌলিক দাবি হয়ে পড়ছে। বিগত কয়েক বছর ধরে পাথরঘাটা পৌর শহরের জলাভূমি রক্ষা নিয়ে আন্দোলন করে আসছি। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কানে পানি যাচ্ছে না।

উপজেলা পানি কমিটির সভাপতি এরফান আহমেদ সোয়েন ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন এসমে বলেন, পানি ছাড়া জীবন চলে না, পানি ছাড়া যেমন জীবন অচল তেমনি জলাশয় ছাড়া ছাড়া পরিবেশ চলবে না‌। তাই আমরা জলাশয় উন্মুক্ত চাই।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

ধরার ভারসাম্যের জন্য জলাভূমি রক্ষার দাবিতে মানববন্ধন

০৬:২৯:১২ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬