ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

মোহনগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৪ হাজার টাকা জরিমানা 

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে গোলাম রাব্বানী নামে এক ডিলারকে ১৫ হাজার টাকা  জরিমানা করা হয়েছে।  
এসময় ভেজাল শিশু খাদ্য বিক্রির দায়ে মো. শামছজ্জামান নামে অপর এক ব্যবসায়ীকেও ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া দুই মনোহারি দোকানিকে তিন হাজার টাকা করে জরিমানা করা হয়। 
আজ রোববার বিকালে পৌরশহরে সারের ডিলারের গুদামসহ বিভিন্ন দোকানপাটে অভিযান চালায় প্রশাসন। 
সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের এ অভিযান পরিচালনা করেন। এসময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন। 

অভিযানে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে গোলাম রাব্বানী নামে এক ডিলারকে ১৫ হাজার টাকা, ভেজাল শিশুখাদ্য বিক্রির দায়ে শামছজ্জামান নামে এক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা, শাহীন আহম্মদ ও আরিফ নামে দুই মনোহারি দোকানিকে বিভিন্ন অনিয়মের দায়ে তিন হাজার টাকা করে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই চার প্রতিষ্ঠান মালিককে মোট ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অন্যান্য সারের ডিলার ও দোকানিকে সতর্ক করা হয়। 
সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের এ তথ্য নিশ্চিত করে বলেন, জনস্বার্থে নিয়মিত অভিযান চলবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩

মোহনগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৪ হাজার টাকা জরিমানা 

০৯:২৭:৪১ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬