
নুরনবী অন্তর মাহমুদ, খাগড়াছড়ি প্রতিনিধি:
প্রচার-প্রচারণার ১০ম দিনে ওয়াদুদ ভুইয়ার সালাম পৌঁছে দিতে চৌধুরী পাড়া থেকে বরঝালা এলাকার শেষ প্রান্ত পর্যন্ত ভোটারদের বাড়ী বাড়ী প্রচারনা চালিয়েছে ৭ নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা ।
৩১ জানুয়ারি ২০২৬ শনিবার বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত বিরতিহীনভাবে এই প্রচারনা কার্যক্রম পরিচালিত হয় ।
৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন এর নেতৃত্বে চালানো এই প্রচারনা কার্যক্রমে ১০ সদস্যের ৪টি দল পৃথক পৃথক ভাবে ভোটারদের কাছে ভোট চান ।
তারা খাগড়াছড়ির উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ওয়াদুদ ভুইয়াকে যোগ্য ও অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে দাবী করে বলেছেন, ওয়াদুদ ভুইয়া যেভাবে খাগড়াছড়ি বাসীর সুখে দুঃখে পাশে ছিলেন, তিনি এমপি নির্বাচিত হওয়ার পর যে সকল উন্নয়ন কাজ করেছিলেন তা আর কেউ করতে পারেনি । পুর্বে রেশন কার্ডের রেশন পেতে জঙ্গল কাটার কাজ করে যে স্লিপ সংগ্রহ শেষে প্রসাশনকে জমা করতে হতো, সেই জঙ্গল কাটার কাজ মওকুফ করিয়েছিলেন অসাম্প্রদায়িক চেতনার এই নেতা । এ ছাড়াও দুর্গম পাহাড়ে যাতায়াতের জন্য পাহাড়ে পাহাড়ে যে সব ইট সলিং রাস্তা নির্মান করা হয়েছে তার সবই করেছেন বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী ওয়াদুদ ভুইয়া । তাই পরিক্ষিত ও দায়িত্বশীল এমন একজন প্রার্থীকে আবারো নির্বাচিত করলে এলাকার সাধারন মানুষের জীবনমানের উন্নয়ন সম্ভব হবে । এই প্রতীকের বিজয়ের মাধ্যমেই দেশে ন্যায়বিচার, আইনের শাসন ও মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনা সম্ভব হবে মন্তব্য করেন তারা ।”
এ দিন প্রচারণা কার্যক্রমে অন্তত ৪০ জন নারী-পুরুষ অংশ গ্রহন করে ।
অন্যান্যের মধ্যে ৭ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ খোরশেদ আলম, দপ্তর সম্পাদক মোঃ শাহজাহান, পৌর মহিলা দলের সভাপতি জয়শ্রী দে, ৭ নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক মোঃ রাহাদ, ৭ নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি বেনু দত্ত, সাধারন সম্পাদক রোকেয়া বেগম সহ অত্র ওয়ার্ডের বিএনপি ও মহিলাদলের নেতাকর্মীরা স্বতঃস্ফুর্তভাবে প্রচারনায় অংশ গ্রহন করেছেন ।
প্রতিনিধির নাম 

























