ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে ঢুকে জেলা প্রশাসকের ওপর হামলার চেষ্টাকালে এক যুবককে আটক

(গোলাম রাব্বি)বরগুনা প্রতিনিধি:
‎বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে ঢুকে জেলা প্রশাসকের ওপর হামলার চেষ্টাকালে এক যুবককে আটক করেছে পুলিশ।
‎রবিবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ে এ ঘটনা ঘটে।

‎প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, হামলার উদ্দেশ্যে কার্যালয়ে প্রবেশ করা যুবকের কাছে একটি দেশীয় অস্ত্র ছিল। এ সময় বাধা দিতে গিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের গোপনীয় শাখার অফিস সহকারী জহিরুল ইসলাম আহত হন।
‎আটক যুবকের নাম ইব্রাহিম। তিনি বরগুনা সদর উপজেলার বাশবুনিয়া গ্রামের বাসিন্দা এবং ইউনুস হাওলাদারের ছেলে।

‎ অভিযুক্ত ব্যক্তি সকাল সাড়ে নয়টার পর থেকেই জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘোরাফেরা করছিল এবং বারবার জেলা প্রশাসকের খোঁজ নিচ্ছিল। অফিস সহকারী জহিরুল ইসলাম জানান অফিস খোলার পর হঠাৎ তাকে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে জেলা প্রশাসকের কক্ষে প্রবেশের চেষ্টা করে। সন্দেহ হলে তার কোমরের দিকে হাত দিলে সেখানে একটি টিউবওয়েল খোলার রেঞ্চ পাওয়া যায়। অস্ত্রটি জব্দ করতে গেলে অভিযুক্ত ব্যক্তি সেটি ছিনিয়ে নিয়ে তার ওপর আঘাত করে।

‎পরে কার্যালয়ে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের সহায়তায় অভিযুক্তকে আটক করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীকে পুলিশ হেফাজতে নেয়।

‎বরগুনা থানা পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসক কার্যালয় থেকে অভিযুক্ত ইব্রাহিমকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।
‎এ বিষয়ে বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস বলেন, ‘‘ঘটনার সঙ্গে সঙ্গে অভিযুক্তকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে ঢুকে জেলা প্রশাসকের ওপর হামলার চেষ্টাকালে এক যুবককে আটক

০৬:২৭:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬