
নুরুজ্জামান লিটন, জেলা প্রতিনিধি নওগাঁ:
নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় আত্রাই থানা পুলিশ একটি সফল অভিযান পরিচালনা করে একটি চোরাই মোটরসাইকেলসহ দুইজন মোটরসাইকেল চোরকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানা পুলিশ জানতে পারে যে মান্দা থানাধীন চকশলিয়া বাজার এলাকা থেকে একটি মোটরসাইকেল চুরি করে আত্রাই থানাধীন শুকটিগাছা বাজারে বিক্রির উদ্দেশ্যে আনা হচ্ছে।
এমন তথ্যের ভিত্তিতে গতকাল ২৪ জানুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টা (২১.০০ ঘটিকা) সময়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে স্থানীয় জনগণের সহযোগিতায় পুলিশ একটি বাজাজ ডিসকভার ১২৫ সিসি, লাল-কালো রঙের মোটরসাইকেলসহ দুইজন চোরকে হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো—
১) মোহাম্মদ লিটন (২৩), পিতা: মোহাম্মদ কালাম, গ্রাম: দক্ষিণ নুরুল্লাবাদ জুতপাড়া
২) মোঃ জীবন ওরফে তন্ময় (১৯), পিতা: মোঃ শফিকুল, গ্রাম: দক্ষিণ নুরুল্লাবাদ কদমতলী
উভয়ের বাড়ি মান্দা থানা, নওগাঁ জেলায়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মোটরসাইকেল বর্তমানে আত্রাই থানা হেফাজতে রয়েছে।
এ ঘটনায় মান্দা থানায় একটি অভিযোগ বিদ্যমান আছে। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে আদালতের নির্দেশক্রমে মোটরসাইকেলটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হবে।
প্রতিনিধির নাম 
























