
মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি:
নতুন বছর ২০২৬ উপলক্ষে দেশ ও প্রবাসে অবস্থানরত সকল বরিশালবাসীসহ বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বরিশাল জেলা সমিতি ইতালির সভাপতি মেহেদী হাসান সোহেল।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, নতুন বছর আমাদের জীবনে বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি ও সৌহার্দ্য। পুরোনো বছরের সকল দুঃখ, হতাশা ও গ্লানি পেছনে ফেলে নতুন উদ্দীপনায় সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
মেহেদী হাসান সোহেল আরও বলেন, প্রবাসে থেকেও আমরা যেন দেশ ও মানুষের পাশে থাকতে পারি—এই প্রত্যাশা নতুন বছরে আরও দৃঢ় হোক। একই সঙ্গে তিনি প্রবাসীদের ঐক্য, সৌহার্দ্য ও সামাজিক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
শুভেচ্ছা বার্তায় তিনি বাংলাদেশের সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করেন এবং বরিশাল জেলা সমিতি ইতালির পক্ষ থেকে আগামীতেও মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
