ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

নেত্রকোনায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় অভিযান চালিয়ে চার কেজি ১০০ গ্রাম গাঁজাসহ মো. আবুল কাসেম (৫৩) নামে এক মাক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গতকাল সোমবার রাত ৯টার দিকে কেন্দুয়া উপজেলার  হাঁসকান্দা গ্রাম থেকে তাকে গাঁজাসহ আটক করা হয়। 

এ ঘটনায় মামলা দিয়ে আজ মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। 

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। 

আটক আবুল কাসেম জেলার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের হাঁসকান্দা গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মাদকের গোপন সংবাদে গতকাল সোমবার রাতে কেন্দুয়া উপজেলার হাঁসকান্দা গ্রামে আবুল কাসেমের বাড়িতে অভিযান চালানো হয়।  ঘরে তল্লাশির সময় একটি সাদা রংয়ের প্লাষ্টিক ব্যাগের ভেতর স্কচটেপ দ্বারা মোড়ানো চার কেজি গাঁজা এবং অপর একটি পলিথিনে আরও ১০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় আবুল কাসেমকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। 

 পরে এ ঘটনায় আবুল কাসেমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. নাজমুল হুদা বাদী হয়ে কেন্দুয়া থানায় মাদক আইনে  মামলা দায়ের করেন। 

সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন, আজ দুপুরে আবুল কাসেমকে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

নেত্রকোনায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

০৪:১০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫