বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

ফরিদপুরের ভাঙ্গায় শামসুল উলুম কওমি মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল আগামীকাল

মো. সাখাওয়াত হোসেন, ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী বালিয়াচরা শামসুল উলুম কওমি মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে (হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে) বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে আগামীকাল। মাদ্রাসা কর্তৃপক্ষ সকলকে মাহফিলে শরিক হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

আগামীকাল রোববার (২১ ডিসেম্বর) বাদ আছর উপজেলার ঐতিহ্যবাহী আলগী ইউনিয়নের বালিয়াচরা শামসুল উলুম কওমি মাদ্রাসা মাঠে এ বার্ষিক ওয়াজ মাহফিল শুরু হবে বলে আওয়ার ইসলামের এ প্রতিনিধিকে জানান মাদ্রাসা কর্তৃপক্ষ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কুরআন আল্লামা নাসির উদ্দিন সুলতানশাহী,

প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব হযরত মাওলানা মিজানুর রহমান মোল্লা।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সুমধুর কণ্ঠস্বর বিশিষ্ট আলেমেদ্বীন মোফাসসিরে কুরআন প্রতিষ্ঠাতা ও মুহতামিম মাদ্রাসাতুর রহমাহ কেরানীগঞ্জ ঢাকার মুফতি ইমরান হোসাইন মুজাহিদী, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সালথা নারানদিয়া মাদ্রাসার মুহতামিম সুমধুর কণ্ঠস্বর হযরত আল্লামা মিজানুর রহমান ফরিদী।

উক্ত মাহফিলের স্ট্রেজ পরিচালনা থাকবেন মাওলানা আলী হায়দার ও হাফেজ মাওলানা মোশাররফ হুসাইন।

সেবা ডেন্টাল এন্ড হোমিও হল বালিয়াচরা বাজার শাখা-৩ এর প্রতিষ্ঠানটির সৌজন্যে ওয়াজ মাহফিলটি মিডিয়া প্রচারণার দায়িত্ব পালন করবেন বলে সূত্রে জানা যায়।

থেকে আরও পড়ুন