
মোঃ ওসমান গনি (ইলি) কক্সবাজার
‘Voices for Change Project’-এর সহযোগিতায় কক্সবাজারে পাবলিক প্রসিকিউটর, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর, নারী আইনজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। খান ফাউন্ডেশনের বাস্তবায়নে আয়োজিত এ সভায় নারীর আইনি অধিকার নিশ্চিতকরণ ও নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ে গভীর আলোচনা করা হয়।
রোববার (১৫ ডিসেম্বর) জেলা আইনজীবী সমিতির সভাকক্ষে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট ছৈয়দ আলম। বিশেষ অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. তাওহিদুল আনোয়ার।
এছাড়া সভায় বক্তব্য দেন জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. ওসমান গনি (ইলি), জিএনকেবিএস-এর নির্বাহী পরিচালক ও হেড অব অপারেশন সৈয়দা দুলারী ইকবাল, এডভোকেট মো. শাহিন, এডভোকেট রাবিয়া, এডভোকেট ইয়াসমিন রোষহি জাহান, এডভোকেট সাখী কাওছার, পল্লী উন্নয়ন প্রকৌশলী নুরুল আমিন সিদ্দিকী এবং কক্সবাজার জেলা পরিষদের সাবেক সদস্য হুরায়রা বেগম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ‘Voices for Change Project’-এর জেলা প্রকল্প কর্মকর্তা আবু সালাম, প্রকল্প কর্মকর্তা বেদানা খাতুন ও শামীমা ইয়াসমীন।
বক্তারা বলেন, নারী নির্যাতন প্রতিরোধে আইনের কার্যকর প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। তারা নারী ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়ে দীর্ঘদিন ধরে আইনি সহায়তা ও সচেতনতা কার্যক্রম পরিচালনা করায় খান ফাউন্ডেশন ও ‘Voices for Change Project’-এর ভূয়সী প্রশংসা করেন।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট ছৈয়দ আলম বলেন, ‘মাছের রোগ হলে প্রথমে মাথায় পচন ধরে। আমাদের সমাজেও সেই পচন ধরেছিল। তবে ৫ আগস্টের পর কিছুটা পরিবর্তন এসেছে। আমরা ন্যায়বিচার পাব এবং সাধারণ মানুষও ন্যায়বিচার পাবে।’
সভা শেষে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন—এই ধরনের উদ্যোগ নারীর অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে এবং সমাজে ন্যায়বিচারের সংস্কৃতি আরও শক্তিশালী হবে।
প্রতিনিধির নাম 
























